" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে সেতু আছে সংযোগ সড়ক নেই, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ


আমাদেরবরিশাল.কম

২৩ May ২০২৬ Saturday ৫:১১:২৩ PM

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

সংযোগ সড়ক না থাকায় বরিশালের বাকেরগঞ্জে ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু জনসাধারণের কোনো কাজেই আসছে না। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকেই গেছে বাকেরগঞ্জ উপজেলার পাঁচ গ্রামের মানুষের।

স্থানীয়রা জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কালেরকাঠি গ্রামের পোরাবর্ধন খালের ওপর ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে একটি সেতু নির্মাণ করা হয়। তবে সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষকে এখনও পুরোনো ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে।এতে স্থানীয়দের দুর্ভোগের অবসান হয়নি।

স্থানীয় বাসিন্দা অহিদুল তালুকদার জানান, এখানে আগে একটি ভাঙা সেতু ছিল।সেই সেতু পার হতে গিয়ে এক যুগেরও বেশি সময় ধরে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। এখন নতুন সেতু নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় আগের মতোই ভোগান্তি রয়ে গেছে।বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের চলাচল আরও কষ্টকর হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও দেখা দেয় মারাত্মক সমস্যা।

জানা গেছে, সেতুটির নির্মাণকাজ করে এমএস রূপালি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু নির্মাণের প্রায় এক বছর পার হলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি অচল অবস্থায় পড়ে আছে।

কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক তালুকদার জানান, সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হাসনাইন আহমেদ বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন করে ডিজাইন ও সংশোধিত প্রস্তাব (রিভাইস) পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।