" />
AmaderBarisal.com Logo

“ঝালকাঠি পৌরসভার রাস্তার বেহাল দশা, দেখার যেন কেউ নেই”


আমাদেরবরিশাল.কম

২৩ May ২০২৬ Saturday ৮:৩২:৫৭ PM

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

Screenshot

ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা, দেখার যেন কেউ নেই। দীর্ঘ কয়েক বছর ধরে ঝালকাঠি ব্রাক মোড় থেকে শুরু করে বিকনা আব্দুল আজিজ পাইলট বাড়ি পর্যন্ত সম্পূর্ন ভাঙ্গা রাস্তা থাকায় ভোগান্তির শেষ নেই। সামান্য বর্ষা বৃষ্টিতে রাস্তা সম্পূর্ন তলিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এখন পর্যন্ত মেরামত কিংবা উন্নয়নের কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ওই এলাকার ভুক্তভোগী জনগন।
ওই এলাকার হোসেন আলী হাওলাদারের নাতনী ভূক্তভোগী মেধাবী শিক্ষার্থী মরিয়ম ও তার মা জানিয়েছেন, এই রাস্তা ২০০৬ সালে তৈরী হয়েছে, তারপর থেকে আর কোন কাজ করা হয়নি। রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী সহ হাজার হাজার মানুষ শহরে যাতায়াত করে। রাস্তা ভাঙ্গা থাকায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বর্ষায় রাস্তা তলিয়ে গেলে অটো রিক্সা, টমটম সহ যানবাহনে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমাতে জরীরী ভিত্তিতে রাস্তাটির সংস্কার করা একান্ত প্রয়োজন। অনাকাঙ্খিত বড় দুর্ঘটনা এড়াতে রাস্তাটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী। এছাড়াও পোরসভার বাঁশপট্টি, কাঠাল তলা, টিএন্ডটি সড়ক সহ বেশ কয়েকটি রাস্তা ভাঙ্গা থাকায় ভোগান্তি চরমে বলে সংশ্লিষ্ট এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছে।

অমিত বনিক অপু
ঝালকাঠি।
০১৭৪০৫৯০০০০
২৩.০৫.২০২৬ইং।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।