![]() সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
২৩ May ২০২৬ Saturday ৮:৪৯:৪৩ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান ছিলেন। ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউসুফ রাজ আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমাদের বরিশালকে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন, কোথায় তাঁর জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টি পরে জানানো হবে বলে জানান সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

