![]() বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ চালক
২৪ May ২০২৬ Sunday ১২:২৪:২১ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর কাঁঠালতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর এলাকা থেকে ইটভাটার ইটবোঝাই একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক কাঁঠালতলা এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

