Current Bangladesh Time
Sunday May ২৪, ২০২৬ ৩:৪৫ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় রাতের আঁধারে তৈরি হচ্ছিল ভেজাল শিশু খাদ্য
২৪ May ২০২৬ Sunday ১:২০:০৬ PM
Print this E-mail this

কলাপাড়ায় রাতের আঁধারে তৈরি হচ্ছিল ভেজাল শিশু খাদ্য


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ভেজাল শিশু খাদ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মোকসেদুল আলমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার টিয়াখালী ইউপির মর্তুজা কালভার্ট সংলগ্ন এলাকার ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানাটিতে ফ্রুট পুডিংসহ প্রায় সাত ধরনের খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেনি অবৈধ উৎপাদনকারীরা। 

ফলে কারখানার মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এছাড়া অভিযান শেষে কারখানার উৎপাদিত খাদ্যপণ্য ও বিভিন্ন মালামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। পরে অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই ভেজাল উপকরণ দিয়ে ফ্রুট জেলি, বোরো আইসক্রিমসহ সাত ধরনের শিশু খাদ্য তৈরি করা হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব শিশু খাদ্য রাতের আধারে তৈরি করে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে সরবরাহ করা হতো। এখানে প্রায় ৫ হাজার পিস ফ্রুট জেলি, রোবো আইসক্রিম ও এসব শিশু খাদ্য তৈরির কেমিক্যাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। 

তিনি বলেন, ভেজাল শিশু খাদ্য অবৈধভাবে উৎপাদন করায় কারখানা মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর আগেও একটি কারখানার সন্ধান পেয়ে সেখানেও অভিযান পরিচালনা করা হয়েছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, ফুড ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com