" />
AmaderBarisal.com Logo

চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

২৪ May ২০২৬ Sunday ৫:৪৬:৪৩ PM

নগর প্রতিনিধি:

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্ত ও জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কলেজগুলোতে বেসরকারিভাবে কর্মরত কর্মচারীরা স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা এখনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে সরকারি কলেজে কর্মরত সকল বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্ত করতে হবে।চাকরি স্থায়ীকরণের মাধ্যমে সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে। অবসরকালীন সুযোগ-সুবিধা ও পেনশনের আওতায় আনতে হবে। দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করতে হবে। বৈষম্যমূলক নীতির অবসান ঘটিয়ে দ্রুত জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে।

বক্তারা আরো বলেন, বছরের পর বছর সরকারি কলেজে দায়িত্ব পালন করলেও তারা এখনো অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন। দাবি আদায়ে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এসময় বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।