Current Bangladesh Time
Sunday May ২৪, ২০২৬ ৭:০০ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » পিরোজপুরে স্কুল ফিডিংয়ে দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষক
২৪ May ২০২৬ Sunday ৫:৫৯:৪৭ PM
Print this E-mail this

পিরোজপুরে স্কুল ফিডিংয়ে দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষক


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মো. হাবিবুর রহমান নামের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ৬৫ নম্বর সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ২১ মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। 

আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী ২১ মে থেকে ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নে শিক্ষার্থীদের খাবারে নির্ধারিত ডিম দেওয়ার বিষয়ে স্থানীয় সরবরাহকারীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের পরিকল্পনা করছিলেন শিক্ষক হাবিবুর রহমান। সম্প্রতি সরবরাহকারীর সঙ্গে তার কথোপকথন ও যোগসাজশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা দপ্তরের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ১১ মে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ সম্পন্ন করে। গত ২১ মে কমিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে।প্রতিবেদনে ওই শিক্ষকের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, এই আদেশের অনুলিপি ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি), বরিশাল বিভাগীয় উপপরিচালক এবং মঠবাড়ীয়া উপজেলা হিসাবরক্ষণ ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com