" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী নিহত


আমাদেরবরিশাল.কম

২৫ May ২০২৬ Monday ২:১৫:৫৭ PM

রহিম রেজা ও ইয়াসিন খান, রাজাপুর সাংবাদিক ক্লাব:

Screenshot


ঝালোকাঠির রাজাপুরে ভেকুর ধাক্কায় সিহাব উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মী ছিলেন। সোমবার সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বলাইবাড়ী গ্রামের খোন্নারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদীর মাহিলাড়া এলাকার বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে। ঈদের ছুটিতে ভান্ডারিয়া থেকে বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন। পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশ থেকে সড়কে উঠতে থাকা একটি ভেকু মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যান চলাচল স্বাভাবিক করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ভেকু চালককে আটক করা যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।