পটুয়াখালীর বাউফলে চুরির সন্দেহে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ বাপ্পি (২৪) কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা এলাকার শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ল্যাংড়া মুন্সির পোল এলাকার ইউসুফ আকনের মুদি ও মনোহারি দোকান থেকে কিছু টাকা চুরি হয়। পরে পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে বাপ্পিকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। সোমবার তাকে এলাকায় দেখতে পেয়ে কয়েকজন ব্যবসায়ী আটক করেন। পরে তাকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা ও মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান মালিক ইউসুফ আকন বলেন, ঘটনার দিন দুপুরে তিনি পাশের মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত ক্যাশ কাউন্টার তালাবদ্ধ করতে ভুলে যান। ফিরে এসে দেখেন বেচাকেনার টাকা নেই। ভুক্তভোগী বাপ্পির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।