![]() পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
২৬ May ২০২৬ Tuesday ২:৪৮:০৫ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। বরিশাল-খুলনা মহাসড়কের ধূপপাশা এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা থেকে আসা অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পিরোজপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাকের অংশ কেটে ভেতরে আটকে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন চালক ও একজন সহকারী। তাঁদের পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

