![]() বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
২৭ May ২০২৬ Wednesday ১২:০৩:৩৪ AM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের পুকুর থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে মো. আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে আকাশ (১০)। পারিবারিক সূত্রে জানা গেছে, আকাশ তার পরিবারের সঙ্গে বরিশাল নগরীর বান্দরোড এলাকার চরের বাড়ি এলাকায় থাকত। আজ দুপুরে পরিবারের সবার অজান্তে সে বাসা থেকে বের হয়। একপর্যায়ে রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। অন্যদিকে নিহত আরাফাত মল্লিক বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গতকাল সোমবারই সে বরিশালে মামা সুরুজের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে সে বাসা থেকে বের হয়েছিল। পরে খোঁজখবর নিয়ে স্বজনরা জানতে পারেন, দুপুরে তারা দুজন একসঙ্গে মেডিকেল কলেজের পুকুরে গোসল করতে গিয়েছিল। বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরঘাটে পৌঁছায়। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

