![]() মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩
২৭ May ২০২৬ Wednesday ১:৫৬:৩৩ PM
ভোলা প্রতিনিধি: ![]() সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীতে ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে দুটি স্টিল বডি ট্রলারসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট-সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে ট্রলারসহ তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ মাঝির ছেলে মো. রাসেল (৩০), লক্ষ্মীপুর সদর উপজেলার বাইতুস সাইফ দরবারে শরিফের রহমনীমহোন এলাকার মো. মাহমুদ হোসেনের ছেলে মো. মহসিন (৩১) এবং একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. হারুন অর রশিদ (৪০)। কোস্ট গার্ড জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএর সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার সকাল ৭টায় ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট-সংলগ্ন মেঘনা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌ-রুটে ট্রলারে করে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় দুটি স্টিল বডি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, জব্দ ট্রলার ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

