Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৪:৫০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা
২৭ May ২০২৬ Wednesday ৩:৪৩:৩৬ PM
Print this E-mail this

বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আযহার আগের দিন দল থেকে বহিস্কারের দুঃসংবাদ পেলেন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি  মাওলানা আবু সাঈদ।  বুধবার (২৭মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মাওলানা আবু সাঈদকে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়। বরিশাল 

জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক-সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য এস.সরফুদ্দিন আহমেদ সান্টুকে এর অনুলিপি দেওয়া হয়েছে। 

এদিকে তার এ বহিস্কারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন বহিস্কারটা কোরবানির পরের দিনও করা যেতো।  এ বহিস্কার যেন কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি দেওয়া হলো।

এ বিষয়ে উপজেলার লবণসাড়া হালিমা খাতুন আলিম মাদরাসার প্রভাষক বহিস্কৃত বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ বলেন, ন্যায়ের পক্ষে থাকায় ও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয় মূলত , দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বার বার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com