![]() ভোলায় রাস্তায় কন্যাশিশু, পরিবারকে খুঁজছে উপজেলা প্রশাসন
২৭ May ২০২৬ Wednesday ১০:১৭:১৬ PM
বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাসার গলিতে এক কন্যা শিশুকে ফেলে রেখে গেছেন অজ্ঞাত ব্যক্তিরা। যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেওয়াসহ শিশুটির পরিবারকে খুঁজছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পৌরসভা ৫ নাম্বার ওয়ার্ডের সরকারি আব্দুল জব্বার কলেজের সামনের একটি বাসার গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে স্থানীয় এক বাসিন্দার বাসার গলির ভেতরে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান অজ্ঞাত শিশুটি পড়ে আছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানালে সেখানে উপস্থিত হয়ে তারা শিশুটিকে উদ্ধার করেন। বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের সন্ধানসহ কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে- তা খুঁজে বের করার চেষ্টা চলছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণ বলেন, শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত এবং পরিবারের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া শিশুটির পরিবারের সন্ধান না পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

