" />
AmaderBarisal.com Logo

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ চাচাতো ভাই নিহত


আমাদেরবরিশাল.কম

২৮ May ২০২৬ Thursday ৪:৫১:৫১ PM

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আহতরা হলেন—অটোরিকশার যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫)।গুরুতর আহত অবস্থায় তাদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে যাওয়ার সময় গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

এদিকে আহত অপর দুইজন বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।