![]() বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে মেয়ের মৃত্যু
৩০ May ২০২৬ Saturday ৪:৫৮:১৪ PM
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে বাবার মৃত্যুসংবাদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মেয়েরও মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুশঙ্গল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুসংবাদ পেয়ে মেয়ে শিউলি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বরিশালের কদমতলী এলাকায় অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) সকালে তার মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

