![]() বাবুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
৩০ May ২০২৬ Saturday ৮:০৩:২৪ PM
![]() বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকাল ৫ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার,যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান শিমুল সিকদার, নজরুল ইসলাম বাদশা, বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা এবং জাতীয় উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তাঁরা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

