![]() মুলাদীতে সাঁকো থেকে পড়ে কিশোরের মৃত্যু
৩১ May ২০২৬ Sunday ২:৩৩:৪৯ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল জেলার মুলাদীতে সাঁকো থেকে খালে পড়ে সিফাত হোসেন (১৪) নামের এক কিশোর মারা গেছে। শনিবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের লক্ষ্মীরহাট-সংলগ্ন খালের ৩০০ ফুট দীর্ঘ সাঁকোর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিফাত খাল পারাপারের সময় সাঁকো থেকে পড়ে নিখোঁজ হয়। সিফাত হোসেন উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেবরামপুর গ্রামের আজিজুল সরদারের ছেলে। মা মারা যাওয়ার পরে সে লেখাপড়া ছেড়ে লক্ষ্মীরহাটে রুবেল হোসেনের ফার্নিচারের দোকানে কাজ করত। ওই দোকানের কাঠ পরিবহনের ট্রলারটি খালের দক্ষিণ পাশে রেখে উত্তর পাশে দোকানে ফেরার সময় সিফাত পা পিছলে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খালে খোঁজাখুঁজি করেন। কিন্তু পানি বেশি থাকায় তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একদল ডুবুরি শনিবার সিফাতের মরদেহ উদ্ধার করেন। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ দাফন করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

