![]() পিরোজপুরের এক এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার
৩১ May ২০২৬ Sunday ৩:৫৪:১৩ PM
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় একই এলাকার আলাদা স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৩১ মে) ভোরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের ভিন্ন জায়গা থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন- মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ ও মো. কালু মিয়ার ছেলে সাগর। স্থানীয় সূত্রে জানা গেছে, রশিকে শনিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। ভোরে তার মরদেহও উদ্ধার করে পুলিশ। তিনি এক সন্তানের জনক ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘দুটি মরদেহ পাওয়া কথা জানতে পেরেছি। মরদেহের শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে কাদামাটি লাগানো ছিল। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’ ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, ‘দুটি মরদেহ কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহরে গায়ে কাদামাটি মাখানো ছিল। এখন সুরতহালের প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

