" />
AmaderBarisal.com Logo

বাউফলে ফিরতি যাত্রায় লঞ্চে নেই ভিড়


আমাদেরবরিশাল.কম

১ June ২০২৬ Monday ১০:৫৬:৪৭ AM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন লঞ্চঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলেও আগের বছরের তুলনায় তেমন ভিড় দেখা যায়নি। তবে বাস গুলোতে সকাল থেকেই যাত্রীর চাপ ছিল। বাস কোম্পানী গুলো যাত্রী চাপ সামলাতে অতিরিক্ত বাস দিয়েছেন। তবে যাত্রীদের কাছ থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার বিকাল থেকে উপজেলার কালাইয়া বন্দর, ধুলিয়া ও বগা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে কমপেক্ষ ৮টি ডাবল ডেকার লঞ্চ ছেড়ে যায়। লঞ্চ গুলোতে যাত্রীর তেমন কোন চাপ লক্ষ করা যায়নি। প্রতিটি লঞ্চ নির্ধারিত সময়েই যাত্রা শুরু করেছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবেই লঞ্চে উঠতে পেরেছেন। অতিরিক্ত চাপ বা বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি। ফলে যাত্রীদের ভোগান্তিও ছিল তুলনামূলক কম ছিল।
একটি বেসরকারী ব্যাংকে চাকুরি করেন মো. মামুন নামে এক লঞ্চ যাত্রী বলেন, সড়ক ও নৌপথে যাতায়াতের বিকল্প ব্যবস্থা বৃদ্ধি পাওয়ায় এবার ফিরতি যাত্রায় চাপ কিছুটা কমেছে। এছাড়া অনেকেই ছুটির শেষ হওয়ার আগেই কর্মস্থলে ফিরে যাওয়ায় শেষ মুহূর্তে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল।
কালাইয়া বন্ধরঘাট থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চ এমভি ধুলিয়ার সুপারভাইজার মো. সজল হোসেন বলেন, যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় আমাদের আনসারবাহিনী সর্বাত্মক কাজ করছেন।
কালাইয়া বন্দর ঘাট ইজারাদার শরীফ মো. আনিস বলেন, ঈদ-পরবর্তী সময়ে সাধারণত লঞ্চঘাটগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেলেও এবার প্রধান লঞ্চঘাটে ফিরতি যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। ফলে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।