![]() মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ
১ June ২০২৬ Monday ১১:০২:৩১ AM
ইসমাইল হোসেন হাওলাদার,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় দিনের ব্যবধানে রশিদ বেপারী (৫০) ও সাগর হাওলাদার (৩০) নামে আবারও দুইজন খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ বেপরী দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ বেপারী ও সাগর হাওলাদার একই গ্রামের মোঃ নুরুজ্জামান হোসেন কালু হাওলাদারের ছেলে। এছাড়া একই সাথে শনিবার রাত থেকে ইউসুফ প্যাদা (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইউসুফ ওই গ্রামের আব্দুস ছত্তার প্যাদার পুত্র। একই রাতে দুইজন খুন এবং একজন নিখোঁজের ঘটনায় ওই গ্রামের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া এর আগে ২৪ মে উপজেলা ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে দিন দুপুরে ইউসুফ শরীফ ও একই দিন টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটায় আঃ কাইয়ূম নামে দুইজন খুন হন। ছয়দিনে মঠবাড়িয়াতে চারজন খুন এবং একজন নিখোঁজের ঘটনায় গোটা উপজেলায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। নিহত রশিদ বেপারীর মেয়ে রোজিনা জানান, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে এক ব্যক্তি ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরে রবিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে হাজী আনোয়ার হোসেন এর মক্তব মাদ্রাসার বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানান। অপর দিকে নিহত সাগরের ভাই রাজু জানান, তার ভাইকে হত্যা করে শনিবার রাত ১টার দিকে বসত ঘরের পিছনে কে যেন ফেলে রেখে যায়। এসময় ডাক দিয়ে বলে তোর ভাইকে রেখে গেলাম নিয়া যা। পরে রাজু ঘর থেকে নেমে দেখে শরীরে কাদা মাখা অবস্থায় সাগরকে কে বা কারা ফেলে রেখে গেছে। স্থানীয়রা জানান, নিহত রশিদ বেপারী পেশায় একজন কৃষক ছিলেন এবং রাজু ভাড়ায় চালিত মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। এছাড়া নিখোঁজ ইউসুফ প্যাদা পেশায় একজন ব্যবসায়ি। দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের চৌকিদার আব্দুল হক জানান, নিহত রশিদ বেপারী, সাগর হাওলাদার ও নিখোঁজ ইউসুফ প্যাদা এলাকার শান্ত শিষ্ট লোক ছিল। কি কারণে দুইজন হত্যা শিকার এবং একজন নিখোঁজ হলো বুঝে উঠতে পারছিনা। এদিকে রবিবার সকালে খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাছাড়া হত্যার রহস্য উদঘাটনে সিআইডির একটি টিম নিহতদের নমুনা সংগ্রহ করেছেন। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশ কাজ করছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

