![]() এনসিপি থেকে ঝালকাঠি জেলা আহ্বায়ক মান্নার পদত্যাগ
১ June ২০২৬ Monday ১১:৩৩:৪২ AM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুল ইসলাম মান্না। গত ২৩ মে লিখিত অব্যাহতি পত্র এসসিপির কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক বরাবরে পাঠানো হলেও ৩১ মে রাত ১০টার দিকে মান্না তার ফেসবুক ওয়ালে বিষয়টি জানান দেন। অব্যাহতি পত্রটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে মান্না লিখেছেন, ‘এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোর জবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহবায়ক থাকাকালীন সময় কেউ যদি আমার কোনো ব্যবহারে বা কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করে দেবেন।’ এনসিপি’র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো অব্যাহতি পত্রে মান্না লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণবশত আমি ঝালকাঠি জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক।আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

