![]() বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
১ June ২০২৬ Monday ৪:৫৭:১১ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার বিকাল সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে গত ২৪শে সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। উনসত্তরের গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তোফায়েল আহমেদ। নয়বার তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

