" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৩ June ২০২৬ Wednesday ২:১০:১১ AM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ত্রিশোর্ধ্ব বয়সী অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার পৈকখালী বাজারসংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পৈকখালী বাজারসংলগ্ন একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।