![]() বাউফলে নালা তৈরি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
৩ June ২০২৬ Wednesday ৫:৪০:৪৩ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে বৃষ্টির পানি নিষ্কাশনের নালা তৈরি নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের হামলায় রবি হাওলাদার (৪৯) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর কালাইয়া গ্রামের হাওলাদার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণের উদ্যোগ নেন রবি হাওলাদার। তিনি নির্মাণ খরচের একাংশ প্রতিবেশী রতন ব্যাপারীর কাছে দাবি করেন। কিন্তু রতন ব্যাপারী নালা নির্মাণ খরচ দিতে অস্বীকৃতি জানান। এ বিষয় নিয়ে কয়েকদিন থেকে উভয়ের মধ্য ঝগড়া চলছিল। বুধবার সকালে ফের ঝগড়া শুরু হলে প্রতিপক্ষের রতন ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ১০ রড ও লাঠিসোঁটা নিয়ে রবি ব্যাপারীর ওপর হামলা চালায়। এ সময় রবি ব্যাপারীর স্ত্রী ঠাকুরানী (৪০) ও দুই ছেলে হৃদয় (১৮) ও রনি (১৬) বাধা দিতে এলে তাদেরকেও পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত পরিবারের ৪ সদস্যকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক রবি হাওলাদারকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

