" />
AmaderBarisal.com Logo

পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ট্রলারসহ ১২ জেলের কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

৩ June ২০২৬ Wednesday ৭:৪১:৫৩ PM

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে জারি থাকা ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে এফবি নাজমা-২ নামের একটি মাছ ধরার ট্রলার আটক করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয় এবং ১২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ট্রলারটিকে আটক করা হয়। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে আটক ট্রলারসহ ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি জব্দ করা মাছ নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।