![]() ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১
৪ June ২০২৬ Thursday ২:২৯:১৩ PM
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশ অভিযান চালিয়ে মহিদুল খান(২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় সিংহখালী গ্রাম থেকে ওই মাদককারবারিকে গ্রেপ্তার করে।এসময় তার কাছে মজুদকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার মহিদুল পিরোজপুরের শংকরপাশ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহজাহান খানের ছেলে। ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

