![]() পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত
৪ June ২০২৬ Thursday ৬:০৫:৪৬ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার (১৮) আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। আহতরা হলেন মারিয়ার মা হাওয়া বেগম (৪৫) এবং অটোরিকশাচালক রাসেল (৩৫)। তাঁদের বাড়িও একই এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারিয়া আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হাওয়া বেগম ও রাসেলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জেলা হাসপাতালে আনা হয়েছে। তবে কলেজশিক্ষার্থী আগেই মারা গেছে। হাওয়া বেগম নামে নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আফতাব উদ্দিন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ পাশাপাশি সড়কের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

