![]() নাজিরপুরে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
৫ June ২০২৬ Friday ৫:২৫:৫৩ PM
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও গুরুতর মারধরের মামলায় কলেজ ছাত্রদলের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (০৪ জুন) তাকে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামি সৌরভ মিনা (২৩) উপজেলার বাকসি গ্রামের মো. খোকন মিনার ছেলে। তিনি রাজলক্ষ্মী মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবি এবং গুরুতর মারধরের অভিযোগে সৌরভ মিনাসহ তিনজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী ভুক্তভোগীর চাচা চৌঠাইমহল (শ্রীরামকাঠী) গ্রামের জবেদ আলী শেখের ছেলে মো. আকরাম শেখ। হামলায় গুরুতর আহত মো. শামীম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম আহসান বলেন, ‘আমি এ ঘটনা মানুষের কাছ থেকে শুনেছি। যদিও এই কলেজ কমিটি জেলা ইউনিটের অধীনে তবুও আমার উপর যদি কোনো নির্দেশ আসে তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) সাজেদুল কায়েস জানান, মামলায় মোট তিনজন আসামির মধ্যে প্রধান আসামি সৌরভ মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাকে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

