" />
AmaderBarisal.com Logo

আগৈলঝাড়ায় আ. লীগ নেতা ইউনুস গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৫ June ২০২৬ Friday ৬:৩৬:২২ PM

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রীশিরা গ্রামের মৃত মবিন বাহাদুরের ছেলে ইউনুস বাহাদুরের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মো. ইকবাল বাহাদুর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তিনি উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিরোধের জেরে সংঘটিত হামলায় ইকবাল বাহাদুর গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনুস বাহাদুরকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে।শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়।

মো. ইকবাল বাহাদুর বলেন, ‘উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ তার সহযোগীদের নিয়ে আমাকে মারধর করে হাত ভেঙে দেন। পরে আমি থানায় মামলা করি।’

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, দায়ের করা মামলার প্রেক্ষিতে উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছকে গ্রেপ্তার করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।