![]() পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেফতার
৬ June ২০২৬ Saturday ১:১৭:১৫ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুরে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেফতার হওয়া আব্দুল গনি শিকদার মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার আব্দুল গনি শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

