![]() হিজলায় হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার
৬ June ২০২৬ Saturday ৬:৩৬:১৬ PM
হিজলা ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের হিজলায় হত্যা, ডাকাতি ও চুরি-ছিনতাইসহ ১৬টি মামলার আসামি আব্দুল জলিল ব্যাপারীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুন্নাগোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জলিল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মৃত আরব আলী ব্যাপারীর ছেলে। হিজলা থানা পুলিশ জানায়, আব্দুল জলিল ব্যাপারীর বিরুদ্ধে হিজলা ও মেহেন্দীগঞ্জ থানায় তিনটি হত্যা, সাতটি ডাকাতি, পাঁচটি চুরি-ছিনতাই ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের একটি বিশেষ দল খুন্নাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হিজলা থানার ওসি মো. সোলায়মান বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

