![]() কলাপাড়ায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮
৭ June ২০২৬ Sunday ৫:১১:০৫ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও আটজন। শনিবার (৬ জুন) রাত সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া আন্দার মানিক সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মৃত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় কলাপাড়া সেতুর উপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো ব-১২-২০৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আটজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। পরে রাত এগারোটার দিকে হারুন গাজীকে বরিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

