![]() গৌরনদীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার
৭ June ২০২৬ Sunday ৫:২১:১১ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() নিখোঁজের দুদিন পর রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে রেজাউল হাওলদার (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।তিনি ওই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। স্থানীয় গ্রামপুলিশ রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। রবিবার (সকাল সাতটার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন।পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গৌরনদী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভাসমান অবস্থায় রেজাউলের মরদেহ উদ্ধার করেছে।পাশাপাশি রেজাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

