" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৭


আমাদেরবরিশাল.কম

৭ June ২০২৬ Sunday ৬:৪৭:২৩ PM

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নে রাস্তা দিয়ে হাটতে না দেয়াকে কেন্দ্র করে মহিলা সহ একই পরিবারের ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার দুপুর আড়াইটায় উলানিয়া ইউনিয়নের পূর্ব হার্নি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা আলতাফ গাজী(৬৭) স্ত্রী মাজেদা বেগম (৬০) ছেলে আখতার গাজী (২৪) মোক্তার গাজী (৩০) মেয়ে কহিনুর (২২) ভাইরা ছেলে আলাউদ্দিন (৩২) ও সুমন (২৭) । বর্তমানে তারা শের-‌ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন শুক্রবার দুপুরে ভুক্তভোগী আলতাফ গাজী, তার বাড়ির মসগুনি রাস্তা দিয়ে হাঁটতে গেলে এ সময় স্থানীয় প্রতিবেশী ফয়েজ বাধা প্রদান করে। এ সময় সে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ফয়েজ ও সবুজের নেতৃত্বে দেলোয়ার ,আব্দুল সরদার, নুরুল ইসলাম হাওলাদার ,মনির, ও সুমনসহ অজ্ঞাত আরো আরো ৮-১০ জন আলতাফ কে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে‌। ডাক চিৎকার শুনে আক্তার, মোক্তার,আলাউদ্দিন ,সুমন, মাজেদা, ও কহিনুর ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধান মন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ‌।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।