![]() পটুয়াখালীতে রেস্টুরেন্ট কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৭ June ২০২৬ Sunday ৭:১২:৪৪ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() পটুয়াখালী শহরের একটি রেস্টুরেন্টের আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার পৌর পার্ক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। নিহত সায়েম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। তিনি পৌর পার্ক রেস্টুরেন্টে শেফ (বাবুর্চি) হিসেবে কর্মরত ছিলেন এবং রেস্টুরেন্টের স্টাফদের জন্য নির্ধারিত আবাসিক কক্ষেই বসবাস করতেন। পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, সকালে সহকর্মীরা আবাসিক কক্ষে সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

