" />
AmaderBarisal.com Logo

কাউখালী পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার, আটক ১


আমাদেরবরিশাল.কম

৭ June ২০২৬ Sunday ৯:৪১:১২ PM

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের টহল অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার-১ নম্বর শিকদার-মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা আছে বলে জানান।


এর ভিত্তিতে রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।


পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত রাতে কাউখালীতে টহলরত পুলিশ সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সজীবের মোবাইল ফোনে একটি শটগানসহ ছবি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিরোজপুর সদর উপজেলার শিকদার-মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।