![]() চাপকল বসানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ! স্কুলের দপ্তরিসহ ২ জনকে কুপিয়ে জখমের অভিযোগ।
৮ June ২০২৬ Monday ১:৫৫:২৫ PM
নিজস্ব প্রতিবেদক।। ![]() বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজে সরকারি ডিপ টিউবওয়েল (চাপকল) বসানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের দপ্তরি জাফর খান ও স্থানীয় বাসিন্দা মনির তালুকদার গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মনির তালুকদারের অভিযোগ, স্কুলসংলগ্ন জমি নিয়ে স্থানীয় বাসিন্দা সালাম খানের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এমনকি স্কুল কর্তৃপক্ষ সালাম খানকে স্কুলের পেছনে থাকার ব্যবস্থা ও প্রয়োজনীয় জমি দেওয়ার পরও বিরোধের অবসান হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করতে সরকারের পক্ষ থেকে একটি ডিপ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়। শুক্রবার (৬ জুন) সকাল ৯টার দিকে স্কুলের নতুন ভবনের সামনে সেটি স্থাপনের কাজ শুরু হলে বাধা দিতে ঘটনাস্থলে হাজির হন সালাম খান, তার তিন ছেলে জুয়েল, সোহাগ ও রুবেলসহ পরিবারের অন্যান্য সদস্যরা।প্রত্যক্ষদর্শীদের দাবি, কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে, সালাম খান কোমর থেকে ধারালো ছুরি বের করে জাফর খান ও মনির তালুকদারের ওপর হামলা চালান। এ সময় তার ছেলেদের হাতেও দা ও ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ উঠেছে। হামলার সময় পরিবারের নারী সদস্যরাও আহতদের ধরে রেখে হামলাকারীদের সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন মনির তালুকদার।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সালাম খানকে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বাধা এবং প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

