" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিজন গাজী আটক


আমাদেরবরিশাল.কম

৮ June ২০২৬ Monday ৬:২২:১৭ PM

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :


বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে ৩২ পিস ইয়াবাসহ সিরাজ গাজী ওরফে সিজন গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬জুন) রাতে চরামদ্দি পুলিশ ক্যাম্পের এসআই আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক সিরাজ গাজী ওরফে সিজন গাজী চরামদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিয়ারচর পশ্চিম চরামদ্দি এলাকার জব্বার গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে।
এদিকে, তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।