" />
AmaderBarisal.com Logo

আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার


আমাদেরবরিশাল.কম

৮ June ২০২৬ Monday ৬:২৬:৫৬ PM

আমাদের বরিশাল ডেস্ক:

বরিশাল মহানগর পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।
এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।
বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহানগর পুলিশের সকল বিভাগের প্রতিনিধি ও ইউনিট প্রধানদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।