Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ২:৩৭ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » ইতালিতে উচ্ছৃঙ্খল যুবকদের আক্রমণের শিকার বরিশালের আসাদ
৯ June ২০২৬ Tuesday ১:২০:৪৮ PM
Print this E-mail this

ইতালিতে উচ্ছৃঙ্খল যুবকদের আক্রমণের শিকার বরিশালের আসাদ


নিজস্ব প্রতিনিধি:

ইতালির নেপলস শহরের কতিপয় উচ্ছৃঙ্খল যুবকের বেপরোয়া আচরণের শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ইতালি প্রবাসী যুবক আসাদুল ইসলাম (২৫)। দুর্ঘটনায় তার (আসাদুল) একটি হাত ভেঙে গেছে। বর্তমানে চিকিৎসাধীন থাকায় কর্মস্থলে ফিরতে পারছেন না তিনি। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে আসাদুলের জীবন।
আসাদুল ইসলাম গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার সেন্টু মৃধার ছেলে। ২০২৩ সাল থেকে তিনি ইতালির নেপলস শহরে বসবাস করে একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
৮ জুন দিবাগত রাতে মোবাইল ফোনে আসাদুল ইসলাম বলেন, গত ৩০ মে কর্মস্থলের দায়িত্ব শেষে বাইসাইকেলযোগে বাসায় ফেরার পথে নেপলস শহরের কতিপয় উচ্ছৃঙ্খল যুবক তাকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তারা তাদের চলন্ত গাড়ি দিয়ে তার চলন্ত বাইসাইকেলকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পরে গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আসাদুল ইসলাম আরও বলেন, সেখানে বসবাসরত কয়েকজন বাংলাদেশির সহায়তায় গুরুত্বর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে দীর্ঘসময় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে বর্তমানে তিনি কর্মহীন অবস্থায় রয়েছেন এবং কর্মস্থলেও ফিরতে পারছেন না।
স্থানীয় বাংলাদেশী কমিউনিটির একাধিক ব্যক্তিরা জানিয়েছেন-ওই এলাকায় কিছু উচ্ছৃঙ্খল যুবকের বিরুদ্ধে বাংলাদেশী প্রবাসীদের প্রতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। ভিনদেশি কাউকে দেখলেই এসব যুবক প্রায়ই উত্ত্যক্তসহ ভয়ভীতি প্রদর্শন, গাড়ি থেকে শরীরে পানি নিক্ষেপসহ বিভিন্ন ধরনের বেপরোয়া আচরণ করতে থাকে।
আসাদুল ইসলাম বলেন, চিকিৎসার খরচ বেড়ে গেছে, অথচ বর্তমানে কোনো আয় নেই। অপরদিকে মাথার ওপর ঋণের চাঁপ এবং পরিবারের বড় ছেলে হওয়ায় পরিবার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com