Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ২:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালের শায়েস্তাবাদে জমি বিরোধের জেরে কৃষককে মা’র’ধ’র
৯ June ২০২৬ Tuesday ১:২৯:০৮ PM
Print this E-mail this

বরিশালের শায়েস্তাবাদে জমি বিরোধের জেরে কৃষককে মা’র’ধ’র


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হায়াতসার গ্রামে  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ বেলাল শিকদার নামের এক কৃষককে পূর্ব পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে‌ ।

গত শনিবার বিকেল পাঁচটায় নিজ বাড়ির পশ্চিম পাশে বসে এ ঘটনা ঘটে। আহত বেল্লাল শিকদার হলেন ঐ এলাকার বাসিন্দা দেলোয়ার শিকদারের ছেলে । বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

একজন কৃষক কে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, জমি নিয়ে একই এলাকার বাসিন্দা সোহরাব খান গংদের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তবে প্রতিপক্ষরা কয়েকদিন ধরে ওই জমি জোরপূর্বক ভাবে দখলের পাঁয়তারা চালায়‌ ‌। এনিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল।

ঘটনার দিন প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সোহরাব খান , স্বপন খান, নুর ইসলাম, সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার কোমরে ও পিঠে সহ সারা শরী মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে ।

প্রতিপক্ষরা মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে। ভুক্তভোগী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com