Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৩:৪০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ডিআইজির কক্ষে ‘কাল নাগিনী’র আস্তানা, দুই দিনে উদ্ধার ৪ সাপ
৯ June ২০২৬ Tuesday ১:৫৬:৩২ PM
Print this E-mail this

বরিশালে ডিআইজির কক্ষে ‘কাল নাগিনী’র আস্তানা, দুই দিনে উদ্ধার ৪ সাপ


নগর প্রতিনিধি:

বরিশালের রেঞ্জ ডিআইজির দপ্তরে ‘কাল নাগিনী’ সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একের পর এক সাপের দেখা মেলায় পুরো কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেষ পর্যন্ত টানা দুই দিনের অভিযানে ডিআইজির কক্ষ থেকে চারটি ‘কাল নাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল ও সোমবার দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে অবস্থিত রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করেন অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।পরে সাপগুলো সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, রোববার বিকেলে হটলাইন নম্বরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।সাপের অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিআইজির কক্ষের ছাদের ইন্টেরিয়রের একটি অংশ খুলে অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর দুটি সাপ উদ্ধার করা হয়।

তবে সেখানেই শেষ হয়নি ঘটনা। সোমবার আবারও কার্যালয়ে সাপ দেখা যাওয়ার খবর পাওয়া যায়। এরপর দ্বিতীয় দফা অভিযানে দেয়ালের ফাঁক ও সিলিংয়ের ওপর থেকে আরও দুটি সাপ উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের ধারণা, এসির পাইপের পথ ধরে সাপগুলো কক্ষের ভেতরে প্রবেশ করেছিল।

রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় রয়েছে। সম্ভবত সেখান থেকেই সাপগুলো ভবনের ভেতরে প্রবেশ করেছে।

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের কর্মকর্তা আরিফ রহমান জানান, উদ্ধার হওয়া চারটি সাপ বরিশাল-ভোলা সড়কের তালুকদারহাট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়ভাবে ‘কাল নাগিনী’ নামে পরিচিত হলেও এটি বিষধর সাপ নয় এবং মানুষের জন্য তেমন ক্ষতিকরও নয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com