Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:২৭ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় ডোবা থেকে শিশুর ম*র*দে*হ উদ্ধার
৯ June ২০২৬ Tuesday ৪:১৬:১৩ PM
Print this E-mail this

গলাচিপায় ডোবা থেকে শিশুর ম*র*দে*হ উদ্ধার


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মাঈনুল (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) সন্ধ্যায় মাঈনুল গলাচিপা উপজেলা সদরের উদ্দেশ্যে কলাগাছিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্টের সামনে ডোবায় তার মরদেহ দেখা যায়।এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মাঈনুলের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com