![]() গলাচিপায় ডোবা থেকে শিশুর ম*র*দে*হ উদ্ধার
৯ June ২০২৬ Tuesday ৪:১৬:১৩ PM
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ![]() গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মাঈনুল (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) সন্ধ্যায় মাঈনুল গলাচিপা উপজেলা সদরের উদ্দেশ্যে কলাগাছিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্টের সামনে ডোবায় তার মরদেহ দেখা যায়।এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মাঈনুলের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

