![]() বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে দুর্ঘটনায় নিহত ১
৯ June ২০২৬ Tuesday ৪:২৩:১৫ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী মমতাজ বেগম নিহত হয়েছেন। সোমবার (০৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে। নিহত মমতাজ বেগম (৪৮) কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাসের সাথে বরিশালগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রা যাত্রী ওই নারী নিহত হয়। এ ঘটনায় আহত আরো দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

