Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:৩৬ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় গরুর ক্ষুরা ও লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন খামারিরা
৯ June ২০২৬ Tuesday ৬:২২:৪৮ PM
Print this E-mail this

কলাপাড়ায় গরুর ক্ষুরা ও লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন খামারিরা


 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপড়ায় গবাদিপশুর ক্ষুরা ও লাম্পি স্কিন রোগ মহামারী আকার ধারণ করেছে। এর সঙ্গে দেখা দিয়েছে ভ্যাকসিনের সংকট। ফলে খামারি ও কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে রোগ দুটির ব্যাপক বিস্তার ঘটেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে প্রাণিসম্পদ খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে গবাদিপশুর মধ্যে ক্ষুরা ও লাম্পি স্কিন রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন খামারি ও কৃষক আক্রান্ত পশুর চিকিৎসা নিতে অফিসে আসছেন। উপজেলার প্রায় ৫ হাজার খামারি ও প্রায় ২ লাখ গরুর মধ্যে অনেক পশুই আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। 

আক্রান্ত গরুর মুখ, জিহ্বা ও পায়ে ক্ষত সৃষ্টি হওয়ায় তারা স্বাভাবিকভাবে খাবার খেতে পারছে না। ফলে পশুগুলো দুর্বল হয়ে পড়ছে এবং চলাফেরায় সমস্যার সম্মুখীন হচ্ছে। একটি গরু আক্রান্ত হলে দ্রুত অন্য গরুর মধ্যেও রোগ ছড়িয়ে পড়ছে। 

মহিপুর ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান বলেন, কোরবানির জন্য বাজার থেকে একটি গরু কিনেছিলেন। কিন্তু গরুটি ক্ষুরারোগে আক্রান্ত হওয়ায় সেটি কোরবানি দিতে পারেনি। 

টিয়াখালী ইউনিয়নের কৃষক মোকলেছ জানান, তার পাঁচটি গরুর মধ্যে প্রথমে একটি ক্ষুরারোগে আক্রান্ত হয়। পরে একে একে সব গরুতেই রোগটি ছড়িয়ে পড়ে। তিনি গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিলেও এখনো গরুগুলো পুরোপুরি সুস্থ হয়নি। তার দাবি, উপজেলার প্রায় সব ইউনিয়নের গ্রামগুলোতেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ বিল্লাহ খান ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে বলেন, আক্রান্ত পশুগুলোকে দ্রুত চিকিৎসার আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি খামারিদের খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আক্রান্ত পশুকে আলাদা রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com