" />
AmaderBarisal.com Logo

বরিশালে হা*ম উপসর্গে আরও এক শিশুর মৃ*ত্যু


আমাদেরবরিশাল.কম

১০ June ২০২৬ Wednesday ৩:৩০:১৪ PM

নগর প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ জনে। যার মধ্যে শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

বুধবার (১০ জুন) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


মৃত শিশু হুমায়রা (৭ মাস) মাদারীপুরের কালকিনি উপজেলার চৌহঙ্গলাপাড়ার বাসিন্দা কায়ম সর্দারের মেয়ে।


মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করে শিশুটি।

এ ছাড়া একই দিন সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩৫ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৩২৫৮ রোগী।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, ‘বিগত দিনগুলোর চেয়ে হাম সংক্রমণে রোগী ভর্তির সংখ্যা কমেছে। বর্তমানে যেসব রোগীরা হাম উপসর্গে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।’

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯১৩৫ জন ভর্তি হয়েছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।