পটুয়াখালীর বাউফলে এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাব্বি উপজেলার বগা ইউনিয়নের উত্তর রাজনগড় গ্রামের শহিদুল খানের ছেলে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসে উপজেলার উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের প্রতিবন্ধী মেয়ে তার ছোট ভাইকে খুঁজতে বের হয়। এ সময় প্রতিবেশী রাব্বি তাকে একটি নির্জন বাগানে নিয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। সম্প্রতি কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে প্রমাণিত হয়। পরে পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরীটি ইশারায় রাব্বির কথা জানায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাব্বির এক স্বজন বলেন, যে হেতু ভিকটিম প্রতিবন্ধী তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধী চিহ্নিত করা হোক। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।