![]() বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১১ June ২০২৬ Thursday ৭:০৪:৪২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ এক সফল অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১০ জুন, ২০২৬) রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ডেফুলিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (উপ-পরিদর্শক) আখতার হোসেন, এএসআই (সহকারী উপ-পরিদর্শক) হালিম, এএসআই সুমন মিয়া-১ এবং এএসআই সুজন সহ পুলিশের একটি চৌকস টিম ডেফুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কুদঘাটা ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার বাসিন্দা মোঃ শওকত হোসেন হাওলাদার (৪৮)-কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম: মোঃ শওকত হোসেন হাওলাদার (৪৮)পিতা: মৃত আঃ আজিজ হাওলাদার মাতা: মোসাঃ শামসুন নাহার ঠিকানা: সাং-ডেফুলিয়া, কুদঘাটা ২৭নং ওয়ার্ড, বিসিসি,থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশাল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

